খালেদা জিয়া প্যারোলে মুক্তি চাইলে আবেদন করতে হবে: হানিফ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৬ ১৫ ফেব্রুয়ারি ২০২০
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যদি অসুস্থতার কারণ দেখিয়ে কারাগার থেকে মুক্ত হতে চান তাহলে তাঁকে প্যারোলের জন্য সরকারের কাছে আবেদন করতে হবে।
শনিবার দুপুরে ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা-ডুসাক’ আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, আইনি প্রক্রিয়ায় আদালত থেকে জামিন নেওয়া আর অসুস্থতার কারণ দেখিয়ে সরকারের কাছে প্যারোলের আবেদন ছাড়া খালেদা জিয়ার মুক্তির আর কোনো পথ খোলা নেই । তিনি বলেন, সরকারের কাছে আবেদন না করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে ফোন করে সরকারকে এ বিষয়ে নমনীয় হওয়ার কথা বলে বিএনপি নেতারা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে নোংরা রাজনীতি করছেন। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া সরকারের কাছ থেকে সর্বোচ্চ চিকিৎসাসেবা পাচ্ছেন বলেও তিনি দাবি করেন।
ডুসাকের সভাপতি মো. নাজমুল হোসাইন সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম, ডুসাকের প্রধান পৃষ্ঠপোষক ও সাংবাদিক আহমেদ পিপুল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডুসাকের সাধারণ সম্পাদক মো. আবদুস সালাম।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন,আমি অবাক হই, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি কারা করছে।’
তিনি আরো বলেন, ‘তাঁর (খালেদা জিয়া) মুক্তির জন্য দুটি পথ খোলা আছে। একটি হলো তাঁকে আইনি প্রক্রিয়ায় লড়াই করে জামিন নেওয়া। এবং অন্যটি প্যারোলে মুক্তির জন্য সরকারের কাছে আবেদন করা, যা ওনারা এখনো করেননি।’
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ভারী বর্ষণ ও পাহাড়ধসে ৪ জেলায় ৩০ জনের মৃত্যু
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্র নীতিমালায় বড় পরিবর্তন
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- প্রধানমন্ত্রী তারেক রহমান আমার বন্ধু না: মীর শাহে আলম
- বিশ্বকাপে প্রিয় দল হারলে নিজেকে সামলাবেন যেভাবে
- ফের মিশর মাতাবেন শাকিরা
- মিশরের গোল বাতিল ও ভিএআর বিতর্কে যে যা বলছেন
- ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৮ শিশু, জীবিত উদ্ধার ১৩
- নতুন গাড়ি ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা
- ভারী বৃষ্টিতে বাড়বে নদ-নদীর পানি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
- লেবু-পানির যেসব উপকারিতা জানলে অবাক হবেন?
- মুক্তির আগেই আইনি জটিলতায় ‘কুইন টু’
- ফ্যাটি লিভারের সমস্যা কমাতে যেভাবে খাবেন আদা
- অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন
- গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড
- কেয়া পায়েলের রহস্যময় প্রশ্ন নিয়ে আলোচনা তুঙ্গে
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- ৬ বিশ্বকাপ খেলেও ট্রফি ছোঁয়া হলো না রোনালদোর
- লেবু-পানির যেসব উপকারিতা জানলে অবাক হবেন?
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- মুক্তির আগেই আইনি জটিলতায় ‘কুইন টু’
- ফের মিশর মাতাবেন শাকিরা
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- প্রধানমন্ত্রী তারেককে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের
- ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ
- মিশরের গোল বাতিল ও ভিএআর বিতর্কে যে যা বলছেন
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- রাজপাল যাদবের ৩ মাস জেল



